ব্রিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

প্রকাশিত: November 7, 2026 | সময়: 5:52 pm

প্রেস বিজ্ঞপ্তি
যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) ঐতিহাসিক ৭ নভেম্বর (শনিবার) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালিত হয়েছে।

দিবসটি পালনের অংশ হিসেবে সকালে ব্রির সদর দপ্তরের প্রশাসন ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়। এরপর সেখানে দিবসটির ইতিহাস ও তাৎপর্য বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি ব্রির সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।

এছাড়া দিবসটি পালন উপলক্ষে ব্রির প্রশাসন ভবনে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বাদ আসর ব্রি জামে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাতে ব্রির মহাপরিচালক ড. মো. রফিকুল ইসলামসহ সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকগণ অংশগ্রহণ করেন।

এছাড়া সকালের কর্মসূচিতে পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম, ধান—ভিত্তিক খামার বিন্যাস বিভাগের চিফ সাইন্টিফিক অফিসার ও বিভাগীয় প্রধান এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ পালন কমিটির আহ্বায়ক ড. মোহাম্মদ ইব্রাহিম, উদ্ভিদ প্রজনন বিভাগের চিফ সাইন্টিফিক অফিসার ও বিভাগীয় প্রধান ড. খোন্দকার মো. ইফতেখারুদ্দৌলা, ফলিত গবেষণা বিভাগের প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার এবং দিবসটি পালন কমিটির সদস্য সচিব ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুলসহ ব্রির বিভিন্ন বিভাগ ও শাখা প্রধানগণ, বিভিন্ন পর্যায়ের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক, ব্রিতে ক্রিয়াশীল সংগঠনের প্রতিনিধিবৃন্দ এবং বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় ও ব্রি প্রগতি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক—শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।