স্টাফ রিপোর্টার:
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান খান মুন্নার নেতৃত্বে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা—ময়মনসিংহ মহাসড়কে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আশরাফ নেওয়াজ চৌধুরী সাওন, সাবেক সহসভাপতি জাকির হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, সাবেক সহসাধারণ সম্পাদক কবির চৌধুরী ও সাবেক মানবাধিকারবিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ ও সদস্যসচিব ইউনুছ আলী নছ মিয়া, কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শিবলু বকশি, শ্রীপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোহেল খান ও সদস্যসচিব রাজিবুল আলম বেপারী, শ্রীপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নজরুল ইসলাম মিলন ও সদস্যসচিব শেমল ভূঁইয়া, কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন ও সদস্যসচিব মোহাম্মদ আলী, কালীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব সুমন এবং কাপাসিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ শেখ ও সদস্যসচিব সিরাজুল ইসলাম।
এ সময় সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জসিম তাজ, সাইফুল মোল্লা, মোফাজ্জল হোসেন মোফা, সাখাওয়াত হোসেন, সুমন আহমেদ পাপ্পু ও আমজাদ হোসেন সোহাগসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

