স্টাফ রিপোর্টার:
কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বুধবার বিকেলে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর বিএনপি।
মিছিলের শুরুতে বিএনপি কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি ও গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার।
পরে মহানগর বিএনপি কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মীর হালিমুজ্জামান ননী, অ্যাডভোকেট সহিদজ্জামান, আহমদ আলী রুশদী, অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস, আব্দুস সালাম, হান্নান মিয়া হান্নু, হাসান আজমল ভুইয়া, বশির আহমেদ বাচ্চু, রাশেদুল ইসলাম কিরণ, জয়নাল আবেদীন তালুকদার, শেখ ইমরান রেজা, মাহমুদুল হাসান মিরন, মইজ উদ্দিন তালুকদার প্রমুখ।

