ভালুকা( ময়মনসিংহ) প্রতিনিধি:
ভালুকায় পোষাকশিল্পে কর্মরত শ্রমিকদের মাঝে ৩০ টাকা কেজি দরে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য ফখরউদ্দিন আহমেদ বাচ্চু চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে উপজেলার আমতলী, আইডিয়াল মোড় ও কাঁশর চৌরাস্তায় পৃথক ৩টি স্থানে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় উপজেলা প্রশাসন, উপজেলা, ইউনিয়ন বিএনপি, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

