প্রেমিকের দেখানো পথে প্রেমিকা!

প্রকাশিত: March 11, 2014 | সময়: 12:52 pm

বাংলাভূমি২৪ ডেস্ক ॥

প্রেমিকের মতো কীটনাশক পানে আত্মহত্যা করেছেন প্রেমিকা লিপা রানী রায় (১৯)। ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডোমারে। সোমবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

লিপা ডোমারের খামার বসুনিয়া গ্রামের অক্ষয় কুমার রায়ের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে বাড়িতে কীটনাশক পান করলে লিপা অসুস্থ হয়ে পড়ে। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। উপজেলার বোড়াগাড়ি ইউপি সদস্য জহুরুল ইসলামের ছেলে লাইজুর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে ধর্মান্তরিত হয়ে পালিয়ে বিয়ে করেন লিপা। বিষয়টি জানাজানি হলে মেয়ে পরিবার প্রেমিকের বিরুদ্ধে অপহরণ মামলা করে। মামলা চলাকালে গত ১৫ জানুয়ারি কীটনাশক পানে আত্মহত্যা করেন প্রেমিক লাইজু।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কফিল উদ্দিন জানান, এ ঘটনায় ডোমার থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ নীলফামারী আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

– ঝবব সড়ৎব ধঃ: যঃঃঢ়://হবংি.রঢ়ড়ৎঃনফ.পড়স/ৎধহমঢ়ঁৎ-ফরারংরড়হ/২০১৪-০৩-১১-০৯-২২-২৬-৩০-৩৪৩২৩#ংঃযধংয.ঝ৯ড়এংঊ৬এ.ফঢ়ঁভ

ঢাকা : প্রেমিকের মতো কীটনাশক পানে আত্মহত্যা করেছেন প্রেমিকা লিপা রানী রায় (১৯)। ঘটনাটি ঘটেছে নীলফামারীর ডোমারে। সোমবার রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।