ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে সিরিজ জিতলো ক্যারিবিয়রা

প্রকাশিত: March 12, 2014 | সময়: 11:45 am

স্পোর্টস ডেস্ক ॥ টানা দুই জয়ে সিরিজ জিতলো ওয়েস্ট ইন্ডিজ। মঙ্গলবার সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ উইকেটের জয় পায় ক্যারিবিয়রা। ফলে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় স্বাগতিকরা।

বার্বাডোসের কেসিংটন ওভালে টস জিতে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড। কিন্তু শুরুতেই বিপর্যয়ে পড়ে ইয়ন মর্গান বাহিনী। পাঁচ ওভারে ২৬ রানে তিন উইকেট হারায় তারা। তবে তৃতীয় উইকেট জুটিতে অ্যালেক্স হেলস ও জোস বাটলারে জুটি ১৫২ রানের সংগ্রহ এনে দেয় দলটিকে। নির্ধারিত ২০ ওভার খেলে সাত উইকেটে এই রান তোলে ইংল্যান্ড। ওপেনার হেলস ৩৬ বলে ৪০ রান করেন। আর বাটলারের ব্যাটে ৪৩ বলে আসে ৬৭ রান। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার সান্তোকি চার ওভার বল করে ২১ রান চারটি উইকেট নেন।

এরপর জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে টপ অর্ডার দৃঢ়তায় সাত বল বাকি থাকতে পাঁচ উইকেটের জয় ছিনিয়ে নেয় উইন্ডিজ। স্বাগতিক দলটির পক্ষে ওপেনার ক্রিস গেইল সর্বোচ্চ ৩৬ রান করেন। এরপর নয় বলে ঝড়ো ৩০ রানের ইনিংস খেলে ক্যারিবিয়দের জয়কে ত্বরাণিত করেন স্যামি।