একটি দেশের উন্নয়নের পূর্ব শর্ত হলো রাজনৈতিক স্থিতিশীলতা : ড. মাহাথির

প্রকাশিত: March 16, 2014 | সময়: 8:46 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ‘একটি দেশের উন্নয়নের পূর্ব শর্ত হলো রাজনৈতিক স্থিতিশীলতা’ মন্তব্য করে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, রাজনৈতিক স্থিতিশীলতার ওপর বিদেশি বিনিয়োগ নির্ভর করে।

আজ শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেসের দ্বিতীয় সমাবর্তন ভাষণ শেষে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মাহাথির মোহাম্মদ বলেন, বিদেশি বিনিয়াগ বাড়লে স্বাভাবিকভাবেই সংশ্লিষ্ট দেশের উন্নয়ন হবে। এ জন্য রাজনৈতিক দলগুলোরই দায়িত্ব স্থিতিশীলতা বজায় রেখে বিদেশি বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করে দেওয়া।

এর আগে সমাবর্তন ভাষণে ড. মাহাথির বলেন, তথ্যপ্রযুক্তি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে বিশ্বের নেতৃত্ব আবারও মুসলিম উম্মাহকেই নিতে হবে। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে সাবেক মালয়েশীয় প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের ত্যাগের মানসিকতা ও তথ্যপ্রযুক্তির সমন্বয় ঘটিয়ে সগর্বে এগিয়ে যেতে হবে।’ বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম