বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদের লতিফিয়া ক্যাম্পে কেঁদোনা প্রবাসী গ্রুপ এর গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাইদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত গ্রাহক সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কামরুল ইসলাম এবং সভাপতিত্ব করেন কেঁদোনা প্রবাসী গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম আহমেদ।
কেঁদোনা প্রবাসী গ্রুপের ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে নুরুল ইসলাম আহমেদ বলেন আমাদের চারটি ফ্যাক্টরী করার প্লান রয়েছে তাহল একটি উন্নত মানের লন্ড্রী, মিনারেল ওয়াটার, জুস ও বোতল ফ্যাক্টরী।
তিনি বলেন কেঁদোনা প্রবাসী গ্রুপ অল্প আয়ের প্রাবাসীদের কথা চিন্তা করে মাসিক দুইশত রিয়াল কিস্তিতে অর্থ বিনিয়োগের সুযোগ করে দিয়েছে ইতিপূর্বে এই সুযোগ ছিল না।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আল জাবর কোম্পানীর প্রজেক্ট ম্যানেজার ওয়াহির রহমান খান মাসুম, রিয়াদের বিশিষ্ট ব্যাত্তিত্ব সফিউদ্দিন সরকার, সাংবাদিক মামুনুর রশীদ, জহির উদ্দিনসহ বিভিন্ন পেশার প্রবাসীরা।

