নতুন ট্যাব দিয়ে শুরু হোক নতুন বছর

প্রকাশিত: March 25, 2014 | সময়: 10:48 pm

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ দেশের শীর্ষস্থানীয় অনলাইন মার্কেট প্লেস বিক্রয় ডট কম নিয়ে এলো ফ্রি বিজ্ঞাপন দিয়ে প্রতি সপ্তাহে একটি করে সামস্যাং গ্যালাক্সি ট্যাব থ্রি জিতে নেয়ার প্রতিযোগিতা। বিক্রয় ডট কমে ঘরের যে কোন দ্রব্য সামগ্রীর বিজ্ঞাপন পোস্ট করে এবং এর ফেসবুক ফ্যানপেজ’এ লাইক দিয়ে যে কেউ এই ট্যাব থ্রি জিতে নিতে পারবেন। ২৬ মার্চ থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতাটি চলবে ১৫ এপ্রিল ২০১৪ পর্যন্ত।

বিক্রয় ডট কমের মার্কেটিং ম্যানেজার ঈশিতা শারমিন বলেন, ”বাঙালি জাতির সবচেয়ে বড় উৎসব বাংলা নবর্বষ যা পুরো জাতিই পালন করে থাকে। এ উপলক্ষে সবাই নিজের পাশাপাশি তার চারপাশকেও নতুন করে সাজাতে চায়। অনেকেই পুরানো অব্যবহৃত আসবাবপত্রও বিক্রি কিংবা ফেলে দেওয়ার পরিকল্পনা করে। তাই আমারা বিক্রয় ডট কম’এ তাদের পুরানো, অব্যবহৃত ঘরের সামগ্রী বিক্রি করার জন্য উৎসাহিত করছি এবং উপহার হিসাবে দিচ্ছি নতুন সামস্যাং গ্যালাক্সি ট্যাব থ্রি।”

প্রতিযোগিতায় অংশ নিতে বিজ্ঞাপনদাতাকে বিক্রয় ডট কমের নিয়ম অনুযায়ী তাদের ’ঘরের দ্রব্য সামগ্রী’ বিভাগে ছবিসহ একটি বৈধ বিজ্ঞাপন দিতে হবে। সেই সাথে তাদেরকে বিক্রয়ডট কমের ফেসবুক ফ্যানপেজে লাইকও দিতে হবে। বিজ্ঞাপনটি অবশ্যই সঠিক শ্রেণীতে দিতে হবে এবং এটি হতে হবে একটি ব্যক্তিগত বিজ্ঞাপন। একদম নতুন বিজ্ঞাপন দিতে হবে এবং বিদ্যমান কোন বিজ্ঞাপনের নকল বা অনুলিপি হলে সেটি প্রতিযোগিতার জন্য বিবেচিত হবে না।