জামায়াত নিষিদ্ধের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত: সৈয়দ আশরাফ

প্রকাশিত: March 27, 2014 | সময়: 10:36 am

স্টাফ রিপোর্টার ॥ জামায়াত নিষিদ্ধের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বুধবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জামায়াতকে নিষিদ্ধ করার ব্যাপারে কোনো সিদ্ধান্তে আসবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সৈয়দ আশরাফ বলেন, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আর যখন হবে তখন আপনাদের জানানো হবে বলে তিনি জানান।

তিনি বলেন, আজ দেশের মানুষ এক সঙ্গে সবাই সোনার বাংলা গেয়ে বিশ্বরেকর্ড গড়বে।