টাঙ্গাইল-৮ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

প্রকাশিত: March 29, 2014 | সময়: 10:29 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
টাঙ্গাইল: টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনে উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে।
শনিবার সকাল ৮ টা থেকে টানা বিকাল ৪ টা পর্যন্ত চলবে। এ আসনে ১১৭টি কেন্দ্রে মোট ভোটার তিন লাখ সাত হাজার ৩২৮ জন।
বিএনপিবিহীন এ নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকীর মনোনয়ন বাতিল হয়েছে। এ কারণে ভোটারের একটা অংশ ভোট কেন্দ্রে না যাওয়ার ঘোষণা দিয়েছেন।
অপর চারজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন আওয়ামী লীগ মনোনীত অনুপম শাহজাহান (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী আবদুল মালেক (হরিণ), জাতীয় পার্টির (জেপি) সাদেক সিদ্দিকী (বাইসাইকেল) ও স্বতন্ত্র প্রার্থী যুক্তরাষ্ট্র প্রবাসী লিয়াকত আলী (মোরগ)
গত ২০ জানুয়ারি আওয়ামী লীগের এমপি শওকত মোমেন শাহজাহান মারা গেলে আসনটি শূন্য হয়।
বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম