স্পোর্টস ডেস্ক ॥ স্মার্ট টেকনোলজিস (বিডি) লি. বাজারে নিয়ে এসেছে তোশিবা ব্রান্ডের স্যাটেলাইট এল৪০ মডেলের নতুন ল্যাপটপ। ইন্টেল ফোর্থ জেনারেশন কোর আই ফাইভ প্রসেসর সম্পন্ন এই ল্যাপটপে রয়েছে ৪ জিবি ডিডিআরথ্রি র্যাম, ৫০০ জিবি সাটা হার্ডড্রাইভ, আল্ট্রাস্লিম ডিভিডি রাইটার, ১৪ ইঞ্চি ডিসপ্লে, ইন্টেল এইচডি ৪৪০০ গ্রাফিক্স কার্ড, ব্লুটুথ, ওয়েবক্যাম এবং লিথিয়াম আয়ন প্রিজম্যাটিক ব্যাটারি।
ল্যাপটপটিতে ৬ ঘন্টা পর্যন্ত পাওয়ার ব্যাকআপ পাওয়া যায়। এই মূহুর্ত্বে ল্যাপটপটি সাদা এবং নীল রঙে পাওয়া যাচ্ছে। এক বছরের বিক্রয়োত্তর সেবা সহ দাম ৫৪,০০০ টাকা। বিস্তারিত: ০১৭৫৫ ৬০৬৩১৯।

