অর্থমন্ত্রী বাজেট বোঝেন না!

প্রকাশিত: March 31, 2014 | সময়: 10:21 pm

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ অর্থমন্ত্রী বাজেট বোঝেন না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

সোমবার শেরে বাংলা নগরস্থ তার দফতরে সাংবাদিকদের সঙ্গে দেশের অর্থনীতি এবং বাজেট প্রসঙ্গে আলোচনাকালে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্পর্কে কটাক্ষ করে এ কথাগুলো বলেন।

মোস্তফা কামাল বলেন, তিনি (অর্থমন্ত্র) অনেক বড় বাজেট দেন। বাজেট বক্তব্য দিতে দিতে শুয়ে পড়েন। কিন্তু, তা বাস্তবায়ন করতে পারেন না।

মুস্তফা কামাল বলেন, আমি বাজেট দিলে মাত্র ১৫ পৃষ্ঠার বক্তব্য থাকবে এবং সেটা হবে সেরা বাজেট। এটা পুরোপুরি বাস্তবায়ন হবে। তা দেশের মঙ্গল বয়ে আনবে।

পরিকল্পনামন্ত্রী অর্থমন্ত্রী সম্পর্কে মন্তব্য করেন, তিনি হাজারটা বলেন। কিন্তু একটাও রাখতে পারেন না। প্রবাসীদের সবাইকে ভোটার বানাবেন বলেছিলেন। অথচ এখন পর্যন্ত একজন প্রবাসীকেও ভোটার করতে পারেননি।

অর্থমন্ত্রী সম্পর্কে পরিকল্পনা মন্ত্রী আরও মন্তব্য করেন, তিনি ৫ বছর ধরে অর্থমন্ত্রী পদে আছেন। পিপিপি গরু না ছাগল তা তিনি এখন পর্যন্ত বোঝেন না। পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এও বলেন, আপনারা ইচ্ছে করলে এটা লিখতে পারেন। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম