ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্র রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েলের পদত্যাগ

প্রকাশিত: April 1, 2014 | সময়: 12:49 pm

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ন্যান্সি পাওয়েল পদত্যাগ করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন।

সোমবার রাতে দূতাবাসের ওয়েবসাইটে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এনডিটিভি অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দূতাবাসের ওই বিবৃতিতে পাওয়েলের পদত্যাগের কারণ উল্লেখ করা হয়নি।

এতে বলা হয়, ন্যান্সি পাওয়েল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। পররাষ্ট্র দফতরে দীর্ঘ ৩৭ বছর চাকরির পর অবসরে যাবেন তিনি।