স্পোর্টস ডেস্ক ॥ পাকিস্তানকে ৮৪ রানে হারিয়ে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ওয়েস্ট ইন্ডিজ।
পাকিস্তান ১৭.৫ ওভারে ৮২ রানে অলআউট হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। শেষ চারে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের প্রতিপক্ষ গত আসরের রানার্সআপ শ্রীলঙ্কা।
স্পিনের কাছে হারল পাকিস্তান। স্যামুয়েল বাদ্রি (৩/১০) ও সুনীল নারিনের (৩/১৬) ঘূর্নিতে বিধ্বস্ত হয়েছে সাবেক চ্যাম্পিয়নরা। এ ছাড়া বাঁহাতি পেসার ক্রিসমার স্যান্তোকি ৯ রানে ২টি ও আন্দ্রে রাসেল ১৫ রানে সমান উইকেট পেয়েছেন। অবশ্য ম্যাচসেরা হয়েছে ডোয়াইন ব্রাভো।
এর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য পাকিস্তানকে ১৬৭ রানের টার্গেট দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। ডোয়াইন ব্রাভো (২৬ বলে ৪৬) ও ড্যারেন স্যামির (২০ বলে ৪২) ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভার শেষে ৬ উইকেটে ১৬৬ রান তুলেছিল ক্যারিবীয়রা।
অপরদিকে হাফিজ, তানভির, বাবর ও আফ্রিদি ১টি করে উইকেট নেন।

