স্পোর্টস ডেস্ক ॥ চ্যাম্পিয়নস লিগে বরুশিয়া ডর্টমুন্ডকে ৪-৩ গোলে হারিয়ে রিয়াল মাদ্রিদ সেমিফাইনালে খেলা প্রায় নিশ্চিতই বলা যায়।
গতকাল রাতে রিয়ালের এই জয়ে মাধ্যমে শুধু তারা এগিয়ে রাখা না, সেমিফাইনালে খেলাও প্রায় নিশ্চিতই বলা যায় তাদের।কারণ শেষ চারে যেতে হলে দ্বিতীয় লেগের খেলায় ডর্টমুন্ডকে জিততে হবে ৪ গোলের ব্যবধানে। দুর্দান্ত ফর্মে থাকা রিয়ালের বিপক্ষে সেই কাজ করা কঠিনই হবে জার্মান ক্লাবটির জন্য।
সান্টিয়াগো বার্নাব্যুতে ইনজুরির কারণে দলের গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড়কে ছাড়াই খেলতে হয়েছে ডর্টমুন্ডকে। নিষেধাজ্ঞার কারণে দলে ছিলেন না প্রধান স্ট্রাইকার রবার্ট লেভানডফস্কিও। প্রতিপক্ষের এই দুর্বলতার ফায়দা বেশ ভালোমতোই নিয়েছে রিয়াল। খেলা শুরুর মাত্র তিন মিনিট পরেই প্রতিপক্ষকে প্রথম ধাক্কাটা দেন গ্যারেথ বেল। দানি কারহাজালের পাস থেকে বল পেয়ে দারুণভাবে সেটিকে জালে জড়িয়েছেন ওয়েলসের এই উইঙ্গার। খেলার ১২ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে আরেকটি গোল প্রায় করেই ফেলেছিলেন রোনালদো। কিন্তু তাঁর ফ্রি-কিক রুখে দেন বরুশিয়ার গোলরক্ষক। ২৭ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন ইসকো। ২-০ গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর জন্য মরিয় হয়ে মাঠে নেমেছিল ডর্টমুন্ড। কিন্তু ভুল পাসের খেসারত দিয়ে ৫৭ মিনিটে তাদের হজম করতে হয়েছে আরও একটি গোল। লুকা মড্রিচের পাস থেকে বল পেয়ে চমৎকারভাবে সেটিকে জালে জড়িয়েছেন রোনালদো।
এই গোলটি করে লিওনেল মেসির একটি রেকর্ডও ছুঁয়ে ফেলেছেন রোনালদো। ২০১১-১২ মৌসুমে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৪টি গোল করেছিলেন মেসি। এবার কোয়ার্টার ফাইনালেই ১৪টি গোল করে ফেলেছেন রোনালদো।
চ্যাম্পিয়নস লিগের অপর ম্যাচে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট-জার্মেইন।রয়টার্স

