অবশেষে জিরো ফিগারে ঝুঁকছেন জেরিন

প্রকাশিত: July 13, 2013 | সময়: 2:10 am

বিনোদন ডেস্ক ॥ ফিগারের যুগে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে ওজন কমানোর প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী জেরিন খান।

নিজের শরীর থেকে ১০ কেজি বাড়তি ওজন ঝেড়ে ফেলতে উঠে পড়ে লেগেছেন জেরিন। ওজন কমানোর জন্য বিশেষ ধরনের ইয়োগা করছেন তিনি। ব্যায়ামের পাশাপাশি কার্ডিও বুট ক্যাম্পেও যোগ দিয়েছেন।

এর আগে অবশ্য এক সাাৎকারে জিরো ফিগারের প্রতি জেরিন তার অনাগ্রহের কথা জানিয়েছিলেন। ভারতের এক প্রভাবশালী দৈনিককে দেওয়া ওই সাাৎকারে তিনি বলেন “একজন নারীকে তার মতোই মানায়। আমি পাঠান পরিবারের মেয়ে। তাই আমি যেমন তেমনটাই মানায় আমাকে।”

বলিউডি জগতে ‘ভির’ সিনেমার মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিলেন জেরিন। এর আগে তাকে প্রায় ৪৩ কেজি ওজন কমাতে হয়েছিল।