জেলা প্রতিনিধি, পাবনা ॥ পাবনার সাঁথিয়ায় আলমগীর হোসেন (২০) নামের এক ভুয়া এইচএসসি পরীার্থীকে এক বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
সাজাপ্রাপ্ত আলমগীর উপজেলার কাশিনাথপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে এবং পাবনা সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
সাঁথিয়া থানার ওসি এস এম ফারুক হোসেন জানান, বৃহস্পতিবার এইচএসসি পরীার ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা চলছিল। এদিন উপজেলার বোয়াইলমারী কামিল মাদ্রাসা কেন্দ্রের ১৬ নং কে ছোন্দহ স্কুল এন্ড কলেজের ছাত্র মনিরুল ইসলামের পক্ষে তার প্রবেশপত্রে নিজের ছবি লাগিয়ে পরীা দিয়ে আসছিল আলমগীর হোসেন। মনিরুল ইসলামের রোল নং-৮০৫১৯৩, রেজিস্ট্রেশন নং-৬৯৬৬২০ এবং শিাবর্ষ ২০১১-২০১২ ইং।
গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বেলা ১১টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শেহেলী লায়লা আলমগীরকে আটক করে ভ্রাম্যমান আদালতে উল্লেখিত সাজা দেন।

