ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড সিলেট

প্রকাশিত: April 28, 2014 | সময়: 9:01 am

জেলা প্রতিনিধি, সিলেট ॥ বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে সিলেট। রোববার রাত ১২টা ৪৮ মিনিট থেকে ১টা ৪ মিনিট পর্যন্ত কালবৈশাখী ঝড় বয়ে যায়। ঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ৮২ কিলোমিটার। দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঝড় বয়ে যায় বলে জানান সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র কর্মকর্তা অমিত হাসান।

ঝড়ের পর থেকে পুরো শহর বিদ্যুতহীন হয়ে পড়েছে।

নগরীর হাওয়াপাড়া, পাঠানটুলাসহ অনেক স্থানে গাছপালা উপড়ে পড়েছে। কাঁচা বাড়ির টিনের চালা উড়ে গেছে।

এছাড়া, নগরীর বন্দরবাজার, জিন্দাবাজার, আম্বরখানাসহ অনেক স্থানে বিলবোর্ড উপড়ে পড়েছে। সিলেট নগরী ছাড়াও সুনামগঞ্জের ধর্মপাশা, গোয়াইনঘাট, ছাতক, কোম্পানীগঞ্জসহ আরো বেশ কয়েকটি উপজেলায় ঘূর্ণিঝড় আঘাত হানে বলে স্থানীয় বাসীন্দারা জানিয়েছেন।