সিরাজগঞ্জ প্রতিনিধি ॥ সিরাজগঞ্জে মহাসড়কে রাস্তা পারাপারের সময় মাইক্রোবাসের নিচে চাপা পড়ে আব্দুল আউয়াল (১৬) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। সে সদর উপজেলার মূলিবাড়ি গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে এবং সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র। শনিবার দুপুর ১টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের মূলিবাড়ি রেলক্রসিংয়ের সামনে এ দূর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার উপ-পরিদর্শক আসলাম হোসেন জানান, বগুড়াগামী মাইক্রোবাসটি স্কুল ছাত্রকে চাপা দিয়েই দ্রুত পালিয়ে গেছে। এতে ঘটনাস্থলেই স্কুল ছাত্রের মৃত্যু হয়। এ ঘটনায় মামলা হয়েছে।
