বাংলাভূমি২৪ ডেস্ক ॥ গাইবান্ধার সাঘাটার কচুয়াহাট শহীদ এইচআরএম বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক (কৃষি) আহসানুল আজিজ রোকন ওই বিদ্যালয়ে পড়ুয়া সাবেক ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্কের কারণে ম্যানেজিং কমিটি, উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক অফিসারের উপস্থিতিতে রেজুলেশনের মাধ্যমে তাকে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করেছে।
এঘটনায় প্রতিষ্ঠানটির ছাত্রীদের অভিভাবকদের মাঝে ওই শিক্ষকের অনৈতিক কর্মকান্ডের কারণে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মোহাম্মদ আলী নামের অভিভাবকের অভিযোগে জানা গেছে, তার কন্যা শারমিন আক্তারকে রোকন নামের শিক্ষক বিভিন্ন প্রলোভনে উত্যক্ত করতো। সে কারণে গত ১৭মে ১৪ ইং তারিখে তার কন্যাকে অন্যত্র বিয়ে দেয়। বিয়ের দিনে উক্ত শিক্ষক রোকন শারমিনকে ফুসলিয়ে গোপনে গাইবান্ধায় নিয়ে যায়। ফলে তার মেয়ের বিবাহিত জীবনের শেষ হয়।
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল আউয়াল ও মাধ্যমিক অফিসার শাহ আলম পারভেজ এর সাথে কথা হলে তারা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন । মোহাম্মদ আলীর অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া যাওয়ায় ম্যানেজিং কমিটি শিক্ষক রোকনকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত গ্রহণ করেন।
বিদ্যালয়ের সভাপতি জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে অপরাধী প্রমাণ হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। না করলে ওই বিদ্যালয়ের ছাত্রীদের অভিভাবকরা মিছিল মিটিং করতেন। সন্তানদের বিদ্যালয়ে পাঠাতেন না। প্রতিষ্ঠানের সুনাম রক্ষাতেই এ সিদ্বান্ত গ্রহণ করা হয়েছে। আরো জানায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দেয়া হয়েছে। তদন্ত রিপোর্ট জমা হলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযুক্ত শিক্ষক রোকনের সাথে কথা বললে তিনি ছাত্রীর সাথে অনৈতিক কর্মকান্ডের কথা অস্বীকার করে বলেন আমাকে অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে। আমি এসবের কিছুই অবগত নই। আমার প্রতি ম্যানেজিং কমিটি কোন তদন্ত ছাড়াই অবিচার করেছে। আমার স্ত্রী পুত্র থাকতে অন্য নারীর দিকে তাকাবো কেন। তার মধ্যে সে আমার ছাত্রী।

