স্টাফ রিপোর্টার ॥
মুন্সীগঞ্জ থেকে: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, রক্ষীবাহিনীর কায়দায় র্যাব এখন খুন, গুম আর হত্যা করছে। সঙ্গে টাকার ব্যবসা করছে। মানুষ গুম করে, কাউকে ছাড়তে হলে টাকা নেয়।
তিনি বলেন, ‘সারা বাংলাদেশে ৩১০ বিএনপি নেতাকর্মীকে হত্যা করেছে। ৬৫ জন নেতাকে গুম করেছে। ৬ কোটি টাকার বিনিময়ে নারায়ণগঞ্জে র্যাব-১১ কমান্ডিং অফিসার তারেক সাঈদ আইনজীবী চন্দন সরকারসহ ৭ জনকে গুম করে হত্যা করে।’
গুম, অপহরণ এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে বুধবার বিকেলে ধলেশ্বরীর তীরে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, ‘আর্মির আইন অনুযায়ী অভিযুক্ত র্যাব সদস্যদের কোর্ট মার্শাল করা হলো না, তড়িঘড়ি করে তাদের ফোর্স রিটায়ের্ডমেন্ট করা হলো। এসব লোককে কোনো প্রকার বেনিফিট দেয়া যাবে না। এই টাকা আওয়ামী লীগের নয়, জনগণের। তাদেরকে খুনের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এই সরকার না দিলে ভবিষ্যতে যারা আসবে তারা সর্বোচ্চ শাস্তি দেবে। কার জামাই সেটা দেখা হবে না।’
বেগম জিয়া বলেন, ‘আমি নিজেও বলতে পারি না, আমি নিরাপদ, এখানে যারা বসে আছে কেউ বলতে পারবে না, তারা নিরাপদ। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন কেউ নিরাপদ নয়। আমরা নিরাপদ বাংলাদেশ চাই। আজ সবকিছু বন্ধ, শুধু মিথ্যাচার আর অত্যাচারের ওপর ভর করে কোনো রকম এ সরকার টিকে আছে। কিন্তু এটা বেশিদিন চলতে পারে না।’
খালেদা বলেন, ‘আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষতার কথা বিশ্বাস করে না। প্রতিটি ধর্মের মানুষেরা আওয়ামী লীগের হাতে নির্যাতিত হয়েছে। শাপলা চত্বরে আলেম-ওলামাদের হত্যা করেছে তারা। আওয়ামী লীগ রাতের বেলায় রাস্তার বাতি নিভিয়ে দিয়ে আলেম-ওলামাদের হত্যা করে লাশ গুম করেছে। সময় এলে এসবের বিচার হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগকে ঝেটিয়ে বিদায় করতে হবে। আওয়ামী লীগ ২১ বছর ক্ষমতার বাইরে ছিল। এখন ৪২ বছর থাকবে।’
তিনি বলেন, ‘হিন্দু ভাইদের বাড়ি-ঘর জ্বালিয়ে দিয়েছে আওয়ামী লীগ, মন্দির ভেঙেছে। হিন্দুদের ছেড়ে কথা বলে নাই। খ্রিস্টানদের গির্জায় হামলা করে হত্যা করা হয়েছে। বৌদ্ধ বিহারে হামলা চালিয়েছে। মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কেউই নিরাপদ নয় ওদের হাতে। তাই আসুন বিএনপির সাথে। আমরা হাতে হাত রেখে বাংলাদেশকে গড়ে তুলবো। বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়াবো।’
তিনি আরো বলেন, ‘মা-বোনরা আওয়ামী লীগের হাতে নিরাপদ নয়। বিশ্ববিদ্যালয়ে মেয়েদের নির্যাতন করে সেঞ্চুরি পালন করে আওয়ামী লীগ। তাদের নেত্রী একজন নারী হয়েও এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না।’
আ.লীগ মোদির কাছে মিথ্যা চিঠি দিয়েছে
তারা কার জামাই তা দেখা হবে না
৫ জানুয়ারি ভোটারের লাইনে কুকুর ছিল
ধলেশ্বরীর তীরে খালেদার জন্য অপেক্ষা
‘সবাই মোবাইল চোর থেকে সাবধান’
ধলেশ্বরী তীরের জনসভায় খালেদা
বাংলামেইল২৪ডটকম

