‘ভবিষ্যতবক্তা’ কচ্ছপ: বিশ্বকাপের পয়লা যুদ্ধে জিতবে ব্রাজিল

প্রকাশিত: June 12, 2014 | সময়: 11:29 am

স্পোর্টস ডেস্ক ॥ অক্টোপাস পলকে মনে আছে?
গত বিশ্বকাপে কোন ম্যাচে কোন দল জিতবে, কোন দল হারবে, তার আগাম ইঙ্গিত দিয়ে সারা ফেলে দিয়েছিল গোটা বিশ্বে৷ পল আর নেই৷ হাতি নেলি, শামুক জিকোর পর এবার বিশ্বকাপের নতুন ভবিষত্ দ্রষ্টা কচ্ছপ ক্যাবেকাও৷ তার ভবিষ্যদ্বাণী, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে দেবে টিম ব্রাজিল৷
কীভাবে চলছে তার এই ভবিষ্যদ্বাণী?
জলের মধ্যে ক্যাবেকাও৷ আর তার ঠিক ওপরে ক্রোয়েশিয়া ও ব্রাজিলের পতাকা৷ দুই দেশের দুই পতাকার নীচে একটি করে মাছ ঝুলিয়ে রাখা হয়৷ আর দুই দেশের পতাকার ঠিক মাঝখানে ঝুলিয়ে রাখা হয় আরও একটি মাছ৷ কিন্তু, দেখা যায়, ব্রাজিলের পতাকার নীচে ঝুলিয়ে রাখা মাছটাই পছন্দ তার৷ ২৫ বছর ধরে যাঁরা ক্যাবেকাওকে চেনেন, তাঁদের বক্তব্য, এর মাধ্যমে সে বুঝিয়ে দিতে চাইল জয় দিয়েই এবারের বিশ্বকাপ যাত্রা শুরু করতে চলেছে ব্রাজিল৷