ব্রডের পাশে দাঁড়ালেন কার্ক

প্রকাশিত: July 15, 2013 | সময়: 12:54 am

স্পোর্টস ডেস্ক ॥ স্টুয়ার্ট ব্রডের কাণ্ডকে সমর্থন করলেন প্রতিপ অধিনায়ক মাইকেল কার্ক। ট্রেন্ট ব্রিজ টেস্টের তৃতীয় দিন ক্রিজে পিটার সিডলের পেসে ব্যাট ছুঁয়ে কার্ককে ক্যাচ দেন ইংলিশ ব্যাটসম্যান স্টুয়ার্ট ব্রড। কিন্তু এ সময় স্বেচ্ছায় হাঁটা না দিয়ে ক্রিজে অনড় থাকেন ব্রড আর আম্পায়ার আলীম দারের নজর এড়িয়ে যায় ঘটনা। গতকাল স্কাই স্পোর্টসকে কার্ক বলেন, ক্রিজে ব্যাটসম্যানরা নিজে নিজেই হাঁটা দিলে ম্যাচে আর আম্পায়ারের দরকার হতো না। এটা ক্রিকেট খেলা। ব্রডের ঘটনায় আমি দোষের কিছু দেখছি না। বরং অতীতে এমন অবস্থায় আমি নিজেও ক্রিজে অনড় থেকে আম্পায়ারের সিদ্ধান্তের অপো করেছি একাধিকবার। কার্ক বলেন, ক্রিকেটে উত্থান-পতন থাকেই। ওই মুহূর্তে স্টুয়ার্টের উইকেটটি খুব পেতে চাইছিলাম আমরা। তার ব্যাটিং সামর্থ্য আমাদের জানা আছে। সেদিন ব্রড ও বেল জুটি ইংল্যান্ডের সংগ্রহে পরে যোগ করেন আরও ৬৫ রান। আর শেষ ৩ উইকেটে মাত্র ১৯ রান জমা হয় ইংল্যান্ড সংগ্রহে। এতে অস্ট্রেলিয়ার সামনে জয়ের টার্গেট ৩০০ পেরিয়ে যায়।