রগরগে কিস দৃশ্যে হুমা

প্রকাশিত: July 15, 2013 | সময়: 1:43 am

বিনোদন ডেস্ক ॥ বলিউডে পা রেখেই গুজবে জড়িয়ে পড়েছেন বলিউড অভিনেত্রী হুমা কোরেশি। ইশকিয়া ছবিতে বিদ্যা বালানের আরশাদ ওয়ার্সির চুম্বন দৃশ্য অনেকটাই ঝড় তুলেছিল বলিউডে। ‘ইশকিয়া’র পর সিক্যুয়েল ‘ঢের ইশকিয়া’ ছবিতেও রয়েছেন আরশাদ ওয়ার্সি, তবে নেই বিদ্যা বালান। তার জায়গায় কিছু চমক নিয়ে ‘ঢের ইশকিয়া’তে রয়েছেন মাধুরী দীতি আর হালের সেনসেশন হুমা কোরেশি। আগের পর্বের ধারাবাহিকতায় হুমা কোরেশির সাথে ফের চুম্বন দৃশ্যে অংশ নিয়েছেন আরশাদ। তবে এবারের চুম্বনদৃশ্যটি নাকি আগেরটার মতো ঝড় তুলবে না। এমনটিই জানিয়েছেন আরশাদ ওয়ার্সি।
তিনি বলেন, হুমা হট একটি চুমুর দৃশ্যে অংশ নিয়েছেন। তবে সামগ্রিকভাবে ‘ঢের ইশকিয়া’ যে সাফল্যের জোয়ার নিয়ে আসবে, সে বিষয়ে তেমন একটা সন্দেহ নেই তার।
এ ছবিতে বিদ্যার স্থলাভিষিক্ত হয়েছেন হুমা কুরেশি। ‘গ্যাংস অব ওয়াসিপুর’ ছবিতে কাজ করে গত বছর ব্যাপক আলোচনায় আসেন হুমা। এবার আরশাদ ওয়ারসির বিপরীতে হুমা কুরেশিকে দর্শকরা ‘ইশকিয়া-২’ ছবিতে দেখতে পাবেন। বিদ্যার চেয়েও রগরগে দৃশ্যে হুমাকে এ ছবিতে দেখা যাবে বলে জানিয়েছেন পরিচালক।
ইতিমধ্যে ছবিটির কাজ অনেকটা শেষ করেছেন তিনি। এদিকে এ ছবির গুরুত্বপূর্ণ আরও দুটি চরিত্রে কাজ করবেন নাসিরুদ্দিন শাহ ও মাধুরী দীতি।
জানা গেছে, তারা দু’জনও বেশ কিছু রোমান্টিক দৃশ্যে ক্যামেরাবন্দি হবেন। এদিকে বিদ্যার চেয়েও দীর্ঘ একটি চুমোদৃশ্যে এ ছবিতে ক্যামেরাবন্দি হতে দেখা যাবে হুমা কুরেশি ও আরশাদকে। শুধু তাই নয়, বিছানার একাধিক দৃশ্যে কাজ করবেন হুমা। তবে এ ধরনের দৃশ্যে কাজ করার েেত্র কোন অস্বস্তি নেই এ অভিনেত্রীর।
এ বিষয়ে হুমা কুরেশি বলেন, চলচ্চিত্রে কাজ করতে গিয়ে চরিত্রের প্রয়োজনে যে কোন কিছুই করতে হতে পারে। এটাকে আমি খুব বড় ব্যাপার বলে মনে করি না। বরং ‘ইশকিয়া-২’ ছবিতে অনেক মনোযোগ সহকারে কাজ করছি। আরশাদের সঙ্গে ঘনিষ্ঠ হতেও ভালই লাগছে। এ ধরনের দৃশ্যে কাজ করতে আমার অস্বস্তি একদমই নেই। বরং উপভোগ করছি।