সূচকের বড় পতন

প্রকাশিত: July 15, 2013 | সময়: 1:49 am

স্টাফ রিপোর্টার ॥ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচকের বড় পতন হয়েছে। একই সঙ্গে উভয় স্টকের লেনদেন কমেছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে হয়েছে ৪৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার। রোববার বেলা ১১টা ৫ মিনিটে ডিএসই’র সাধারণ সূচক ৪৫ পয়েন্ট বেড়ে লেনদেন শুরু হয়। ১১টা ১০ মিনিটে সূচক ৩৫ পয়েন্ট বাড়ে, বেলা ১১টা ১৫ মিনিট থেকে ডিএসই’র সাধারণ সূচক বাড়ার প্রবণতা কমতে থাকে, এ সময়ের মধ্যে সূচক মাত্র ১৮ পয়েন্ট বাড়ে এবং লেনদেন শেষে ডিএসই’র সাধারণ সূচক ৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ৪৬০৩ পয়েন্টে। আর ডিএসইএক্স সূচক ৫৬ পয়েন্ট কমে ৪২০৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬০৫ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয় ৫৮১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বাড়ে ৪৬টির, কমে ২২৫টির এবং অপরিবর্তিত থাকে ১৪টির দাম। অন্যদিকে সিএসইতে সাধারণ সূচক ৯৩ পয়েন্ট কমে ৮৩১৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এ সময় সিএসইতে লেনদেন হয় মোট ৪৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও মিউ. ফান্ডের ইউনিট। অন্যদিকে সিএসইতে সাধারণ সূচক ১০০ পয়েন্ট কমে ৮৩০৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪৯ কোটি ৪৫ লাখ টাকা। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৫৩ কোটি ৯০ লাখ টাকা। লেনদেন হওয়া ১৯৬টি প্রতিষ্ঠান ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ২৫টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩টির। সিএসইতে ৮৩ লাখ ৭৯০৩৭টি শেয়ার ১৭৩৯৪ হাওলায় লেনদেন হয়েছে। লেনদেনের ভিত্তিতে ডিএসইর শীর্ষ দশ কোম্পানি: পদ্মা অয়েল, গ্রামীণফোন, মেঘনা পেট্রোলিয়াম, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, যমুনা অয়েল, স্কয়ার ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইউনিক হোটেল এবং তিতাস গ্যাস।