রংপুর প্রতিনিধি ॥ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ হুসাইন মুহম্মদ এরশাদ বলেছেন, আপনারা আমাকে সন্তান ও ভাই মনে করে ভোট দিয়ে বার বার নির্বাচিত করেছেন। এবার ভোট দেন, আমি কথা দিলাম, আপনাদের সকল প্রত্যাশা পূরণ করবো।
রোববার দুপুরে সদর উপজেলার মমিনপুরে মমিনপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এক পথসভায় তিনি এসব কথা বলেন।
এরশাদ আরো বলেন, আগামীতে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন। রংপুরের মানুষের এ ঋণ আমার জীবন দিয়ে হলেও শোধ করতে পারবো না। তবে রংপুরের উন্নয়নের জন্য আজীবন কাজ করে যাব।
মমিনপুর স্কুল অ্যান্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি ডা. মানিক শাহের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য দেন, জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ মশিউর রহমান রাঙ্গা, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু মাসুদ চৌধুরী নান্টু, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাড. সালাউদ্দিন কাদেরী, মমিনপুর স্কুলের প্রধান শিক মো. বদিউজ্জামান সরকার, সহকারী শিক বাবু গজেন্দ্রনাথ রায়, অভিনাশ চন্দ্র রায়, মোজাম্মেল হক, শহীদার রহমান, কামরুজ্জামান প্রমুখ।

