রংপুরে ট্রাকচাপায় তিন ছাত্রদল কর্মী নিহত

প্রকাশিত: July 23, 2014 | সময়: 10:08 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥রংপুরে সড়ক দুর্ঘটনায় মিঠাপুকুর উপজেলা ছাত্রদলের দপ্তর সম্পাদকসহ তিন ছাত্রদল কর্মী নিহত হয়েছেন।

মঙ্গলবার ইফতারির পূর্ব মুহূর্তে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার দুলহাপুর এলাকায় তাদের বহনকারী মোটরসাইকেলকে একটি ট্রাক চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে।

এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুইজন ও হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান।

নিহতদের একজন মিঠাপুকুর উপজেলা ছাত্রদল দপ্তর সম্পাদক ও টিকলি দক্ষিণপাড়া গ্রামের হোদা মিয়ার ছেলে মিজান (২৬)। অন্য দুই ছাত্রদল কর্মী একই এলাকার মজনু মিয়ার ছেলে ফিরোজ (২৫) ও মিঠুন মিয়ার ছেলে আরাফাত (২৫)। তারা পরস্পর দুঃসম্পর্কের চাচাতো ভাই।

বড়দরগা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আবদুল গনি বিষয়টি নিশ্চিত করেছেন।