ধর্ষণে সহায়তা করেছেন পুনম!

প্রকাশিত: August 3, 2014 | সময়: 11:48 am

বিনোদন ডেস্ক ॥ বলিউড সুন্দরী পুনম পাণ্ডে আবারো নেতিবাচক কারণে খবরের শিরোনাম হয়েছেন। বিতর্কিত এই অভিনেত্রীর বিরুদ্ধে ধর্ষণে সহায়তা করার অভিযোগ তুলেছেন আরেক মডেল। ওই মডেলের দাবি, আইপিএস কর্মকর্তা সুনীল পারাসকার পুনমের সাহায্য নিয়ে তাকে ধর্ষণ করেছেন।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছেন, মডেল-কাম অভিনেত্রী পুনম পাণ্ডেকে মুম্বাই পুলিশ জিঞ্জাসাবাদ করার সিদ্ধান্ত নিয়েছে।
ওই কর্মকর্তার সঙ্গে পুনমের নাকি সম্পর্কও রয়েছে। পুলিশ দাবি করছে, এ বিষয়ে তারা কিছু তথ্যও সংগ্রহ করেছে। পুলিশ ভিকটিমের সঙ্গে পুনমের কথাবার্তার টুইটার-মেসেজ সংগ্রহ করেছে। এছাড়া সুনীলের সঙ্গে তার সম্পর্কের খোঁজ খবরও নেওয়া হচ্ছে।
এদিকে সুনীল সব অভিযোগ উড়িয়ে দিয়ে দাবি করছেন, পুনমের সঙ্গে সম্পর্ক থাকার কারণে ঈর্ষাপরায়ণ হয়ে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন ওই মডেল।
‘ভিকটিম’ মডেলের দাবি, সুনীল পারাসকার তার মুম্বাইয়ের ফ্লাটে বসে তাকে ধর্ষণ করেছেন।