বাংলাভূমি২৪ ডেস্ক ॥ রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে আজ বুধবার বিকেল সোয়া চারটা পর্যন্ত দুই মাসের বেতন নিয়েছেন ১৬৮ জন শ্রমিক-কর্মচারী।
বেলা সাড়ে তিনটার দিকে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম সাংবাদিকদের জানান, আজ সন্ধ্যা ছয়টা পর্যন্ত মজুরি দেওয়ার কথা। তবে এরপরও যদি শ্রমিকেরা আসেন, সে ক্ষেত্রে সময় বাড়ানো হবে।
সকাল নয়টা থেকে বিজিএমইএর কার্যালয় থেকে টাকা দেওয়ার কথা ছিল। তবে বৃষ্টির কারণে এক ঘণ্টা পিছিয়ে ১০টা থেকে টাকা দেওয়া শুরু হয়।
বিকেল সোয়া চারটা পর্যন্ত বিচ্ছিন্নভাবে ১৬৮ শ্রমিক-কর্মচারী টাকা নিতে আসেন। বিজিএমইএ ভবনের নিচতলায় টাকা দিতে ১৬টি দল প্রস্তুত রয়েছে।
তোবা গ্রুপের পাঁচটি প্রতিষ্ঠান তোবা ফ্যাশন, মিতা ডিজাইন, তোবা টেক্সটাইল, তাইফ ডিজাইন ও বুকশন গার্মেন্টসের এক হাজার ৪০০ জনের বেশি শ্রমিকের তিন মাসের বেতন-বোনাস বকেয়া রয়েছে।
আজকের মধ্যে শ্রমিকেরা টাকা নিতে না এলে বিজিএমইএ থেকে আর টাকা দেওয়া হবে না বলে কালই জানিয়ে দেওয়া

