অবসরে জার্মানির ক্লোসা

প্রকাশিত: August 12, 2014 | সময়: 7:45 pm

স্পোর্টস ডেস্ক॥ বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন। ৩৬ বছর বয়সী এ তারকা ফুটবলার জার্মান জাতীয় দলের হয়ে খেলেছেন ১৩৭ ম্যাচ। গোল করেছেন ৭১টি।
বিশ্বকাপের ২০তম আসরে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ক্লোসা।