বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ১২ আগস্ট থেকে মানিকগঞ্জের আরিচা ঘাটে অবস্থান করছেন অভিনেতা নিরব ও নবাগত অভিনেত্রী তানহা। আরিচা ঘাটে তারা জানজটে আটকা পড়েননি। আটকা পড়েছেন নতুন চলচ্চিত্র ‘ভোলা তো যায় না তারে’ এর ফ্রেমে। গল্পের প্রয়োজনে তাদের আরিচা ঘাট এবং তার আশপাশে শুটিং করতে হচ্ছে।
নিরব বাংলামেইলকে বলেন, ‘মাঝখানে অনেকদিন এই ছবিটির শুটিং বন্ধ ছিলো। আবার কাজ শুরু করলাম আমরা। বেশ ভালোই কাজ এগিয়ে যাচ্ছে। এ ছবিতে আমি রুদ্র চরিত্রে আর নীলাঞ্জনা চরিত্রে অভিনয় করবেন তানহা। রোমান্টিক বিরহের গল্পটা ভালো লাগবে সবার।’
রফিক সিকদারের পরিচালনায় এ বছরের শুরুর দিকে ছবিটির শুটিং শুরু হয়েছিল।

