স্টাফ রিপোর্টার ॥ ময়মনসিংহে যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটো রিকশার মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন।
শুক্রবার সকাল ৬টায় ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের বেলতলী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো ২ জন।
স্থানীয়রা ও কোতোয়ালী মডেল থানা পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে ময়মনসিংহগামী এনা পরিবহনের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দু’জন জন ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সিএনজি চালকসহ আরো এক জনের মৃত্যু হয়।
এছাড়া গুরুতর আহত আরো ২ জনকে মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রাথমিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় জানা যায়নি।
এদিকে এ দুর্ঘটনার পর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
কোতোয়ালী মডেল থানার উপ পরিদর্শক (এসআই) আম্বার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

