বান্ধবীকে স্বামীর সঙ্গে অনৈতিক আচরণ করতে বাধ্য করলো স্ত্রী !

প্রকাশিত: August 19, 2014 | সময়: 10:32 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বান্ধবীকে স্বামীর সঙ্গে যৌন আচরণ করতে বাধ্য করার অভিযোগে ভারতের বেঙ্গালুরু থেকে এক নারীকে আটক করেছে পুলিশ। ঘটনায় জড়িত ওই নারীর স্বামীকেও পুলিশ আটক করেছে।

পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভিতে প্রকাশিত খবরে পুলিশ জানায়, আটক ওই নারী ঘটনার শিকার নারীটির ঘনিষ্ঠ বান্ধবী ছিলেন। তাঁদের বাড়ি ছিল পাশাপাশি। একে অন্যের বাড়িতে প্রায়ই তাঁরা আসা-যাওয়া করতেন।
পুলিশের কাছে ঘটনার শিকার ওই নারী জানান, গত মাসে ওই নারী তাঁর স্বামীর সঙ্গে যৌন আচরণ করতে তাঁকে বাধ্য করেন। আটক নারীটি নিজে পুরো ঘটনাটি পর্যবেক্ষণ করেন। তিনি তাঁকে হুমকি দিয়ে বলেন, স্বামীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন না করলে তাঁকে হত্যা করা হবে।
পরে ১০ আগস্ট আবার তাঁকে যৌন সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেওয়া হয়। এর পর নারীটি তাঁর স্বামীকে নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেন। পুলিশ ওই দম্পতিকে আটক করেছে।