যৌনজীবন চাঙ্গা রাখতে বেডরুম সাজান বাস্তু মেনে

প্রকাশিত: August 20, 2014 | সময়: 11:11 am

বিনোদন ডেস্ক ॥ বিয়ের পর শয্যায় যে উদ্দীপনা দেখান আপনার স্বামী বা স্ত্রী, সময় গড়াতেই তা ফিকে হতে শুরু করে। বিশেষজ্ঞরা বলছেন, বাস্তু মেনে বেডরুম সাজালেই কিন্তু এই সমস্যার সমাধান হতে পারে। আর কে না চায় নিজের সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে রোম্যান্টিক ও আবেগমথিত সময় কাটাতে। জাতীয় স্তরের কয়েকজন বাস্তুশাস্ত্র বিশেষজ্ঞের দেওয়া কয়েকটি টিপস আপনাদের কাছে তুলে ধরা হলো

সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে রোম্যান্টিসিজম ধরে রাখতে বেডরুমের দক্ষিণ-পশ্চিম দিকে ছোট আকৃতির ‘হার্ট শেপ’ রাখুন।
নিয়মিত যৌন জীবন সজীব রাখতে বেডরুমের দক্ষিণ-পশ্চিম দিকে কাঁচ বা সিরামিকের বাটি রাখুন। বাটির মধ্যে রাখুন ছোট পাথর বা ক্রিস্টাল। নাহলে দু’টি লাল রঙের মোমবাতিও রাখতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, প্যাশনের রঙই হল লাল।
বেডরুম পরিষ্কার রাখা জরুরি। চাদর পাল্টান নিয়মিত। বেডরুম টেবিল থাকলে সেখানে যেন ধুলো না জমে।
রাত্রিকে আরও উদ্দীপনাময় করে তুলতে সিরামিকের হাওয়া ঘণ্টা লাগান। বদল আপনি নিজে দেখতে পাবেন।
বেডরুমে রাখুন লাভ বার্ডস বা ম্যান্ডারিন ডাকস। বাস্তুতে বলা হয় এগুলি প্রেমের বাহক।
রোম্যান্স ভরা মিলন উপভোগ করতে চাইলে দেওয়ালে লাগান জলরঙে আঁকা ছবি।
দীর্ঘদিন ধরে যৌনজীবন উপভোগ করতে বেডরুমে রাখুন দু’টি ফুলদানি। এতে সংসারে অর্থের আমদানিও বাড়ে।
বাস্তু বলছে, বেডরুমে লাল আলোর ক্রিস্টালের বাতি রাখা চটজলদি ফলাফল পেতে সবচেয়ে উপযোগী। রাখবেন বেডরুমের দক্ষিণ-পশ্চিমে।
পাশাপাশি ব্যবহার করুন লাল রঙের চাদর, গোলাপি রঙের পর্দা।