রাবি উপাচার্যের সঙ্গে ছাত্রদলের নতুন কমিটির সাক্ষাৎ

প্রকাশিত: August 20, 2014 | সময়: 11:48 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য প্রফেসর মুহাম্মদ মিজানউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা।
ছাত্রদলের সভাপতি ইমতিয়াজ আহমেদের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে উপাচার্যের কার্যালয়ে এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. ছাদেকুল আরেফিন মাতেন এ সময় উপস্থিত ছিলেন।
ছাত্রদলের নতুন কমিটি ক্যাম্পাসের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে সাধারণ শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করে।
উপাচার্য প্রফেসর মুহাম্মদ মিজানউদ্দিন ছাত্রদলের নতুন কমিটিকে ক্যাম্পাসে সুশৃঙ্খলভাবে সাধারণ শিক্ষার্থীদের পাশে থেকে সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির আহবান জানান।