রাঙামাটিতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু

প্রকাশিত: August 27, 2014 | সময়: 10:22 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ রাঙামাটিতে শুরু হয়েছে অনির্দিষ্টকালের সড়ক ও নৌপথ পরিবহন ধর্মঘট।
বুধবার সকাল থেকে রাঙামাটির ১৪টি সড়ক ও ৬টি নৌ রুটে বাস ও লঞ্চ চলাচল বন্ধ রয়েছে।
ধর্মঘটের কারণে শহরের একমাত্র বাহন সিএনজি চালিত অটোরিকশা চলাচলও বন্ধ রয়েছে। এতে শহরবাসীর দুর্ভোগের মাত্রা বেড়ে গেছে।
অফিসগামী লোকজন পায়ে হেঁটে গন্তব্য স্থলে যাচ্ছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি মাইনুদ্দিন সেলিম জানান, শ্রমিকদের ওপর হামলাকারীদের গ্রেফতার না করা পর্যন্ত রাঙামাটির সড়ক ও নৌপথে পরিবহন ধর্মঘট চলবে।
শহরের ছয় পরিবহন শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে সোমবার রাতে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট ডেকেছে রাঙামাটি সড়ক ও নৌপথ মালিক শ্রমিক ইউনিয়ন পরিষদ।
হামলাকারী নয়জনের মধ্যে দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনু সোহেল ইমতিয়াজ