সাকিবকে ছাড়িয়ে মুশফিক

প্রকাশিত: September 14, 2014 | সময়: 9:39 am

স্পোর্টস ডেস্ক ॥ টেস্টে ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে সাকিব আল হাসানকে ছাড়িয়ে গেলেন মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যক্তিগত তৃতীয় সেঞ্চুরির ফলে টেস্টের ১ নম্বর অলরাউন্ডারকে পেছনে ফেলে ব্যাটসম্যানদের তালিকায় এগিয়ে যান বাংলাদেশের অধিনায়ক।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলতি সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে অপরাজিত ৪৮ রান এবং দ্বিতীয় ইনিংসে ১১৬ রান সংগ্রহ করেন মুশফিকুর রহিম।
টেস্ট ক্রিকেটের ব্যাটসম্যানদের তালিকায় বর্তমানে মুশফিকুর রহিমের অবস্থান ৩০। সাকিব আল হাসান আছেন ৩২ নম্বরে।