চার তরুণ-তরুণীর প্রেমের গল্প

প্রকাশিত: September 14, 2014 | সময়: 9:49 am

বিনোদন ডেস্ক ॥ এক তরুণীর প্রেমে পাগল চার তরুণ। মেয়েটিও বেশ চালাক। চারজনকেই কাজে লাগায় সুযোগ বুঝে। পকেট খসাতে থাকে নানানভাবে। সবাই মনে করে মেয়েটি তাকেই ভালোবাসে। কিন্তু মেয়েটির মনজুড়ে থাকে একজনই। এমন গল্প নিয়েই ‘ইটিশ পিটিশ প্রেম’ ছবি নির্মাণ হয়েছে। এটি বানিয়েছেন মোস্তাফিজুর রহমান মানিক। আর এ ছবির শ্যুটিং শেষ হলো ১০ সেপ্টেম্বর।
মানিক বলেন, “সমসাময়িক বিষয় নিয়ে আমার সিনেমার গল্প। আশা করছি খুব শিগগিরই ডাবিং শেষ করে ছবিটি সেন্সরে জমা দিতে পারব।”
ছবিটিতে অভিনয় করেছেন নবাগত প্রিয়ন্তী, সাইমন সাদিক, রিপন, শুভ, শিমুল খান এবং মিশা সওদাগর।