বিনোদন ডেস্ক ॥ বলিউড থেকে অনেক তারকাই রাজ্যসভার সদস্য হয়েছেন৷ এবার সেই তালিকায় কি যোগ হবে আমির খানের নামও? সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, আমির জানিয়েছেন যদি তাঁর কাছে এমন কোনও প্রস্তাব আসে, তাহলে তিনি অবশ্যই তা গুরুত্ব দিয়ে বিবেচনা করে দেখবেন৷ তবে সচিন তেন্ডুলকর বা রেখা- রাজ্যসভার সদস্য হলেও তাঁদের উপস্থিতি বিতর্ক নিয়ে কোনও মন্তব্য করতে চাননি আমির৷ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘তাঁরা কী করছেন সেই বিষয়ে আমি কোনও মন্তব্য করব না৷ তাঁরা আমার বন্ধু৷ তবে আমার সামনে এমন কোনও সুযোগ এলে একটা সময় আমি নিশ্চয় ভেবে দেখব সমাজ-কল্যাণের জন্য আরও কী করতে পারি৷ তবে আমি রাজ্যসভার সদস্য হলে প্রতিদিন উপস্থিত থাকব৷’’
আমিরের এই মন্তব্য থেকেই এখন জল্পনা তুঙ্গে৷ আমির ভক্তরা তাঁকে এখন রাজ্যসভায় দেখার অপেক্ষায়৷

