সাংহাইয়ে চ্যাম্পিয়ন ফেদেরার

প্রকাশিত: October 13, 2014 | সময়: 12:28 pm

স্পোর্টস ডেস্ক ॥ মাস্টার্সে টানা দ্বিতীয় শিরোপা জিতেছেন রজার ফেদেরার। সাংহাই মাস্টার্সের ফাইনালে ফ্রান্সের জিলস সিমোকে হারিয়েছেন ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ফেদেরার।
রোববার সিমোকে ৭-৬, ৭-৬ গেমে হারান সেমি-ফাইনালে বিশ্বের এক নম্বর খেলোয়াড় নোভাক জোকোভিচকে হারানো ফেদেরার।
গত অগাস্টে সিনসিনাটি মাস্টার্সেও শিরোপা জিতেছিলেন ফেদেরার।
আগামী সপ্তাহে র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে আসবেন সুইজারল্যান্ডের তারকা ফেদেরার।