স্টাফ রিপোর্টার ॥ জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের আপিলের রায়ের দিন ধার্য থাকায় সুপ্রিম কোর্টে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী আদালেতের প্রবেশ পথগুলোতে সবার ওপর নজরদারি করছে।
সোমবার কামারুজ্জামানের মামলাটি রায় ঘোষণার জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ১ নম্বরে রয়েছে।
জামায়াতের এই শীর্ষ নেতার মানবতা বিরোধী অপরাধের মামলার রায় ঘিরে সুপ্রিম কোর্টের মূল গেট, আইনজীবী সমিতি ভবনের নিচে ও উপরে, আপিল বিভাগের সামনেসহ পুরো আদালত ও এর এর আশপাশে মোতায়েন করা হয়েছে র্যাব পুলিশ, ডিবি এসবি, এনএসআইসহ সকল নিরাপত্তা বাহিনীর সদস্যদের। পুলিশের নারী সদস্যও মোতায়েন করা হয়েছে। তারা সুপ্রিম কোর্টের প্রবশেপথে সবার ওপর নজরদারি করছেন।ন

