হবিগঞ্জ প্রতিনিধি ॥ সাত দফা দাবিতে হবিগঞ্জসহ সিলেট বিভাগে পরিবহন ধর্মঘট চলছে। মঙ্গলবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট ঘোষণা করেছে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
পরিবহন ধর্মঘটের ফলে সারাদেশের সাথে হবিগঞ্জসহ সিলেট বিভাগের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যাত্রীরা পড়েছে চরম বিপাকে। সকাল থেকেই কোন যানবাহন চলাচল করছে না।
বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সদস্য সচিব সফিকুর রহমান চৌধুরী জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলবে। রোববার সংবাদ সম্মেলন করে সাতদফা দাবি আদায়ের লক্ষ্যে এ ধর্মঘটের ঘোষণা দেয় সংগঠনটি।

