বাংলাদেশ থেকে বহিস্কার ১৬ বিদেশি

প্রকাশিত: November 20, 2014 | সময়: 10:00 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ স্পেশাল ব্রাঞ্চ, এসসিও উইং অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত বিদেশীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ঢাকার উত্তরা ও বনশ্রী এলাকা হতে ১৬ জন বিদেশী নাগরিককে আটক করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বাংলাদেশ হতে বহিস্কার করে।
তন্মধ্যে তাইওয়ানের ০৮ জন, চীনের ০৩ জন, ক্যামেরুনের ০১ জন এবং তুরস্কের ০৪ জন নাগরিক রয়েছে।
তাইওয়ানের ০৮ জন ও চীনের ০৩ জন নাগরিক মেয়াদোত্তীর্ণ ভিসায় বাংলাদেশে অবস্থান ও ভিওআইপি ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ ছিল। ক্যামেরুনের ০১ জন নাগরিক মেয়াদোত্তীর্ণ ভিসা ও পাসপোর্ট নিয়ে বাংলাদেশে অবস্থান করছিলেন।
উল্লেখ্য, তুরস্কের ০৪ জন নাগরিকের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে বসবাস ও সন্দেহজনক কার্যকলাপের সাথে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ সরকার তাদেরকে তালিকাভুক্ত করে বাংলাদেশ হতে বহিস্কারের আদেশ প্রদান করেন। তাছাড়া অবৈধ বিদেশীদের সনাক্তকরণ ও চলমান অভিযানের অংশ হিসাবে চলতি মাসে স্পেশাল ব্রাঞ্চ কর্তৃক সর্বমোট ২৫ জন বিদেশী নাগরিককে বাংলাদেশ হতে তাদের নিজ নিজ দেশে পাঠানো হয়েছে। অবৈধভাবে বাংলাদেশে অবস্থানরত বিদেশীদের বিরুদ্ধে স্পেশাল ব্রাঞ্চের চলমান অভিযান অব্যাহত আছে।