কাপাসিয়ায় উত্তর খামের ফুটবল টুর্ণামেন্টে হাইলজোর চ্যাম্পিয়ন

প্রকাশিত: November 21, 2014 | সময়: 11:18 pm

কাপাসিয়া প্রতিনিধি ॥
গাজীপুরের কাপাসিয়ায় আজ বিকালে জাগরনী স্পোটিং ক্লাবের উদ্যোগে রঙ্গীন টেলিভিশন কাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় হাইলজোর ফুটবল একাদশ (৩-২) গোলে আনজাব ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ঈদগা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় মোফাজ্জল হোসেন খানের সভাপতিত্বে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন মুক্তিযোদ্ধা মোল্লা ফজলুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আজিুর রহমান পেরা, এডভোকেট আমানত হোসেন খান, মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন নান্নু প্রমুখ।