গাজীপুরে মাদক মামলার আসামির কাছ থেকে ম্যাগাজিন ও পিস্তল উদ্ধার

প্রকাশিত: November 25, 2014 | সময়: 5:32 pm

জাহিদ হাসান জিহাদ ॥ গাজীপুরে মাদক মামলার দুই আসামির কাছ থেকে মঙ্গলবার ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। ওই দুই ব্যক্তি হলেন- গাজীপুরের ধীরাশ্রম এলাকার নবাব আলীর ছেলে আলী আকবর (৪০) ও একই এলাকার তাহের আলীর ছেলে শামীম আল মামুন (২৯)।
জয়দেবপুর থানার ভোগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোবারক হোসেন সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোররাতে মাদক মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি আলী আকবরের ধীরাশ্রমের বাড়িতে অভিযান চালিয়ে শামীমসহ তাকে গ্রেফতার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তাদের দেয়া তথ্যমতে আলী আকবরের রান্না ঘরের মাটির নিচ থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।