মালয়েশিয়ায় ইন্টারন্যাশনাল ফোরাম অনুষ্ঠিত

প্রকাশিত: November 26, 2014 | সময়: 12:45 pm

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : মালয়েশিয়া ইউনাইটেড মালয় ন্যাশনাল অরগানাইজেশনের উদ্যোগে (ইউএমএনও) গতকাল মঙ্গলবার ২ দিনব্যাপী রাজধানী কুয়ালালামপুরের পুত্র ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (চডঞঈ) বিশ্বের ৪৫টিরও বেশি দেশের রাজনৈতিক নেতাদের সম্মিলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পক্ষ থেকে অংশগ্রহন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, ড. ওসমান ফারুক সাবেক শিক্ষামন্ত্রী, ড. শাহাদাৎ হোসেন সাধারণ সম্পাদক চট্টগ্রাম মহানগর বিএনপি, রোকনুউজ্জামান কেন্দ্রীয় নেতা বাংলাদেশ জাসদ, রাশেদ বাদল যুগ্ম সাধারণ সম্পাদক মালয়েশিয়া আওয়ামী লীগ, শায়েলা আহম্মেদ লোপা কেন্দ্রীয় নেত্রী জাসদ, মাহবুব আলম শাহ আহ্বায়ক মালয়েশিয়া বিএনপি, মোশাররফ হোসেন সদস্য সচিব মালয়েশিয়া বিএনপি, অ্যাডভোকেট মিরান, মোহম্মদ মহিউদ্দিন মাহি বাংলাদেশ স্টুডেন্ট এসোসিয়েশন সভাপতি মালয়েশিয়া, মো. বশির আলম সাধারণ সম্পাদক সেচ্ছাসেবক দল মালয়েশিয়া।
অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক নেতারা নিজ নিজ দল ও ভবিষ্যৎ বিষয় তুলে ধরেন।