গাজীপুর ফুটবল এসোসিয়েশনের কার্যালয়ে শুভ উদ্বোধন

প্রকাশিত: December 2, 2014 | সময়: 11:51 am

স্টাফ রিপোর্টার ॥ সোমবার সন্ধ্যায় গাজীপুরে শহীদ বরকত স্টেডিয়ামে গাজীপুর ফুটবল এসোসিয়েশনের কার্যালয়ে শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. নুরুল ইসলাম।

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, ফুটবল হচ্ছে প্রাণের খেলা। বিশ্বব্যাপী সর্বত্র বিস্তৃত। এই খেলায় জাতীয়ভাবে গাজীপুর জেলা বিশেষভাবে ভূমিকা রেখেছে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর ফুটবল এসোসিয়েশনের সভাপতি এড. মো. ওয়াজউদ্দিন মিয়া, কৃপাময়ী কালিমন্দিরের সাধারণ সম্পাদক সনজিৎ মল্লিক বাবু, ফুটবল জাতীয় দলের সাবেক অধিনায়ক মো. আজমত প্রমুখ।