বিনোদন ডেস্ক ॥ জেরিন খান নামের অভিনেত্রীকে মোটামুটি সব দর্শকই চেনেন। সালমান খানের ‘বীর’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ ঘটেছিল জেরিনের। কিন্তু সিনেমাটি ফপ হওয়ার সঙ্গে সঙ্গে বলিউডে জেরিনের ক্যারিয়ার গ্রাফও নিচে নেমে আসে। তবে হতাশ হননি তিনি।
পরবর্তী পর্যায়ে জেরিনকে দেখা গিয়েছিল ‘হাউসফুল টু’ সিনেমায়। কিন্তু সেখানেও তাকে বেশি পছন্দ করলেন না দর্শকরা। এর কারণ হিসেবে জেরিনের দুর্বল অভিনয়কে নয়, বরঞ্চ তার মেদবহুল শরীরকেই দায়ী করেছেন সমালোচকরা। কথাটি শুনে অবশ্য স্বীকারও করেছেন জেরিন। তাই বর্তমানে একটি ‘সিøম অ্যান্ড ট্রিম’ শরীরের জন্য যোগাভ্যাস শুরু করেছেন তিনি।
জেরিনের দাবি, পরিচালক রেমো ডিসুজার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া নতুন ছবিতে তাকে নতুনরূপে দেখতে পাবেন দর্শকরা।

