কেন্দ্রীয় ব্যাংকের টাকা জাদুঘরে ১৪৯টি প্রাচীন মুদ্রা প্রদান

প্রকাশিত: July 21, 2013 | সময়: 4:04 am

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ব্যাংকের টাকা জাদুঘরে ১৪৯টি প্রাচীন মুদ্রা দিয়েছে নিউমিসম্যাটিক কালেক্টরস সোসাইটি। কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সমপ্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের হাতে তারা এসব মুদ্রা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন সোসাইটির প্রেসিডেন্ট অমলেন্দ্র সাহা, সাংগঠনিক ও দপ্তর সম্পাদক শেখ করিম দুলাল।